৩ এপ্রিল ২০২৬

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে শামীম সুইটসকে ২৫ হাজার টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে শামীম সুইটসকে ২৫ হাজার টাকা জরিমানা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। বুধবার (৫ জুলাই) সকালে নগরীর সাহেব বাজার শামীম সুইটস, প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করায় এবং কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নির্দেশনা মোতাবেক মিষ্টি জাতীয় পণ্য উৎপাদনে ব্যবহৃত জব্দকৃত ক্ষতিকর রং বিনষ্ট করা হয়।অভিযানকালে বিভিন্ন ফলের দোকানের ওজন যন্ত্রের সঠিকতাও যাচাই করা হয়। অভিযানটি পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার, রাজশাহী। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি