৩ এপ্রিল ২০২৬

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শরীফুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টায় মোহনপুর থানাধীন কেশরহাট বাকশোইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ শরীফুল ইসলাম। সে রাজশাহীর মোহনপুর থানার বাকশোইল গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশরহাট বাকশোইল গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬কেটি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে বলেও জানায় র‌্যাব। চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি