৩ এপ্রিল ২০২৬

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ কালু(৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময়মোঃ মিলন(৩৪) নামের অপর এক মাদক কারবারি পালিয়ে গেছে। বুধবার ভোর ৪টায় মতিহার থানাধীন সাতবাড়ীয়াএলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি হলো: মহানগরীরমতিহার থানাধিন মৃত লুৎফর আলীর ছেলে মোঃ কালু, এবং অপর পলাতক আসামী মোঃ মিলন, সেএকই থানার ডাঁশমারী এলাকার বাসিন্দা। বুধবার (১৩ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিতকরেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল।তিনি জানান, বুধবার ভোরে গোপন তথ্যেরভিত্তিতে জানা যায়, ভারত থেকে কতিপয় মাদক কারবারি মাদকের একটি চালান মতিহার থানারসাতবাড়িয়া এলাকা দিয়ে তুলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বস্তায় ৭০বোতল ভারতীয় ফেনসিডিলসহ কালু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তবে ডিবিপুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মিলন পালিয়ে যায়। অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দাপুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিবি), মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে,পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি কালুজানায়, সে এবং পলাতক পলাতক মিলন দীর্ঘদিন যাবত পার্টনারশিপে ভারতীয় ফেনসিডিলের কারবারকরে আসছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৭০ হাজার টাকা। এ ব্যপারে মতিহার থানায় মাদক কারবারিদেরবিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছেবলেও জানায় ডিবি ডিসি। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি