৩ এপ্রিল ২০২৬

রাজশাহীতে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, যুবকের ১৩ বছর কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহীতে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, যুবকের ১৩ বছর কারাদণ্ড
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার অপরাধে আরিফুর রহমান আরিফ নামের এক যুবককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১৫ লাখ টাকা জরিমানা করেন বিচারক। বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে ছিলেন না বলে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান। সাজাপ্রাপ্তার আরিফুর রহমান (৩৮) বগুড়া সদর থানার উপশহর এলাকার মৃত দেওয়ান আক্তারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের জুলাইয়ে আসামি আরিফ ভুক্তভোগী গৃহবধূর বাসায় গোপন ক্যামেরা লাগিয়ে গোসলের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ব্ল্যাকমেল করে পাঁচ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় তার স্বামী মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন ধারায় আসামিকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা করেন আদালত। আইনজীবী ইসমত আরা বলেন, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি