রাজশাহীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে রাসিক মেয়র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর ২৭নং ওয়ার্ডে অসহায়, দুস্থ ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলিপাড়া ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান মনি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নওশাদ, শ্রমিক নেতা মোঃ আরিফ শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি