৪ এপ্রিল ২০২৬

রাষ্ট্র মেরামতে বিএনপির ২৭ দফা হাস্যকর : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাষ্ট্র মেরামতে বিএনপির ২৭ দফা হাস্যকর : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্কঃ রাষ্ট্র মেরামত করতে বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় সম্মেলন নিয়ে গঠিত খাদ্য উপ-কমিটির সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ আজ সমৃদ্ধ। গণতন্ত্রের নামে হ্যাঁ-না ভোট করে বিএনপি ভোট চুরি করেছে। ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের চেতনা। বিএনপি ক্ষমতায় এলে ২৭ দফার রূপরেখা আর বাস্তবায়ন করবে না। বিএনপি ক্ষমতার লোভে মাঠে নেমেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, যারা ধ্বংস করে, তারা মেরামত করবে কেমন করে? এটা নতুন কিছু নয়, এটা একটা স্টান্টবাজি। যেমন বলেছিল, ভিশন ২০৩০। সেটা এখন ডিপ ফ্রিজে আছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি হলো মিথ্যাচারের হোতা। তারা সত্য কথা বলে না। এ দেশের মানুষ এত বোকা নয় যে বিএনপিকে বিশ্বাস করবে। তাদের নেতা-কর্মীরা ক্ষমতার আশায় মাঠে নেমেছেন, কিন্তু সাধারণ জনগণকে মাঠে নামাতে পারেননি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি