১৩ আগস্ট ২০২৬

রাতে দেশে ফিরছে শান্তরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাতে দেশে ফিরছে শান্তরা
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানকে মঙ্গলবার দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বুধবার রাতে পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরবেন জাতীয় দলের ক্রিকেটাররা। দল সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে বিমানে ওঠা বাংলাদেশ দল দুবাইয়ে পৌঁছেছে। দুবাই থেকে অল্প সময়ের ব্যবধানে তাদের ঢাকার বিমান ধরার কথা। সব ঠিক থাকলে রাত ১১টার দিকে দেশে ফিরবেন মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, লিটন দাস, মেহেদী মিরাজরা। কানাডার লিগ খেলে দুবাই হয়ে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি দলের অন্যদের সঙ্গে একই ফ্লাইটে দুবাই পর্যন্ত গেলেও সেখান থেকে ধরবেন লন্ডনের বিমান। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচ খেলে দলের সঙ্গে ভারতে টেস্ট সিরিজের দলে যোগ দেওয়ার কথা সাকিবের। বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও হয়েছে প্রথমবার। পাকিস্তানকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। টেস্টে এটাকেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্যও বলা হচ্ছে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি