১৩ মে ২০২৬

রাতে দেশে ফিরছেন মাশরাফি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাতে দেশে ফিরছেন মাশরাফি

খেলাধুলা ডেস্ক: দেশের ক্রিকেটে অনন্য এক সাফল্য যোগ করে মাশরাফি বিন মুর্তজা ফিরছেন দেশে। হয়তো ট্রফিটাও নিয়ে আসবেন সঙ্গে করে। মাশরাফি একা নন, সঙ্গে ফিরবেন তাসকিন আহমেদ আর এই সিরিজের জন্য নিয়োগ পাওয়া টিম ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু।

এ ছাড়া আয়ারল্যান্ড সিরিজের দলে থাকা ইয়াসির আলী রাব্বি আর ফরহাদ রেজা দেশে ফিরছেন রোববার সকালে।

এদিকে তামিম ইকবাল যাচ্ছেন দুবাইতে। টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ পারিবারিক কাজে যাবেন জ্যামাইকায়।

দলের বাকি সদস্যরা তৈরি হচ্ছেন বিশ্বকাপের দেশে যাওয়ার জন্য।

মাশরাফির ফেরার কথা রয়েছে আজ রাত ১১টায়। থাকবেন ২১ তারিখ পর্যন্ত। এদিনই পরিবারসহ যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডে।

এর পরদিন ২২ মে বুধবার আইসিসির আয়োজন থাকবে দশ দলের অধিনায়ক নিয়ে। এখানে উপস্থিত হতেই ফিরতে হবে টাইগার অধিনায়ককে।

এরপর আগামী ২৬ ও ২৮ মে কার্ডিফে যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি