৪ এপ্রিল ২০২৬

রোববার বনানীতে মায়ের পাশে দাফন করা হবে নাসিমকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রোববার বনানীতে মায়ের পাশে দাফন করা হবে নাসিমকে

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে রোববার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। তার আগে সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যবিধি মেনেই মোহাম্মদ নাসিমের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। মায়ের কবরের পাশেই দাফন করা হবে বর্ষীয়ান এ রাজনীতিবিদকে।

শনিবার (১৩ জুন) মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ পেয়ে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার রাত ১২টায় মোহাম্মদ নাসিমের ছেলে তন্ময় দেশে ফিরবেন। আজ রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মর্গে মোহাম্মদ নাসিমের মরদেহ রাখা হবে। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীতে মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি