২৭ সেপ্টেম্বর ২০২৬

রোনালদো ভক্তরা কোনোভাবেই মেসিকে মেনে নিতে পারে না: ইব্রাহিমোভিচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:২১ পিএম
রোনালদো ভক্তরা কোনোভাবেই মেসিকে মেনে নিতে পারে না: ইব্রাহিমোভিচ

সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ দিকে এসে রেফারিং বিতর্ক, ভিএআরের ব্যবহার এবং লিওনেল মেসিকে ঘিরে সমালোচনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন ফুটবলের অন্যতম স্পষ্টভাষী ব্যক্তিত্ব জ্লাতান ইব্রাহিমোভিচ। আর্জেন্টিনা ও মেসিকে ঘিরে চলা সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি সরাসরি ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকদেরও নিশানা করেছেন।

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়ের পর দলটি এবং বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই ম্যাচের রেফারিং এবং ভিএআরের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তবে ইব্রাহিমোভিচ মনে করেন, এসব সমালোচনার বড় একটি অংশ আসলে রেফারিং নিয়ে নয়, বরং মেসিকে লক্ষ্য করেই করা হচ্ছে।   

আরও পড়ুন

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল: স্পেন কোচ

বাংলাপ্রেস ডেস্ক:   

 

তার দাবি, আর্জেন্টিনাকে ঘিরে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, তার মূল কেন্দ্রে রয়েছেন মেসি। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবলে মেসির সাফল্য ও অর্জন অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে আছে বলে মন্তব্য করেন সুইডিশ এই কিংবদন্তি।

এ প্রসঙ্গে তিনি বলেন, রেফারিংয়ের মান বা প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে আগে কখনো তেমন কথা ছিল না। বরং মেসি এবং তার অর্জনের প্রতি বিরূপ মনোভাব থেকেই আজকাল এগুলো বেশি করে আলোচনায় আসছে।

মন্তব্যের একপর্যায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকদেরও কড়া ভাষায় আক্রমণ করেন ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তরা খুবই আবেগপ্রবণ। তারা কোনোভাবেই মেসিকে মেনে নিতে পারে না।

ইব্রাহিমোভিচের এই মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও রোনালদো সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা আরও তীব্র হয়ে উঠেছে। এতে আবারও স্পষ্ট হয়েছে, দুই কিংবদন্তির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এখনো বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত বিষয়।সূত্র: মার্কা 

 সূত্র: কালের কণ্ঠ

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি