১ আগস্ট ২০২৬

রোনালদোর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:৪০ এএম
রোনালদোর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি সপ্তাহে বিয়ে করতে চলেছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সিআর সেভেনের বিয়ের ফাঁস হওয়া নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই জোরদার হয়েছে এই জল্পনা।সেখানেই জানা গিয়েছে, তারকা দম্পতির শুভ পরিণয় বেশি দূরে নয়।পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যম একট টিভির প্রতিবেদনে বলা হয়, আজ (১ আগস্ট) শুভ কাজটি সেরে ফেলতে পারেন রোনালদো ও পাত্রী জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের এক সৈকতে অবস্থিত প্রাচীন দুর্গে বসছে বিবাহের অনুষ্ঠান।

অতিথি তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, প্যাট্রিক এভ্রা, রিও ফার্দিনান্দ, রডরিগোর মতো ফুটবলাররা।সঙ্গে সঙ্গীতশিল্পী রিহানা, সাংবাদিক পিয়ার্স মর্গানের মতো ব্যক্তিত্বও। নিমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা জর্জিনা রদ্রিগেগের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা।’ 

? Rumours of Cristiano Ronaldo and Georgina Rodríguez’s wedding and the guest list Among the reported invitees are:

Rio Ferdinand
Vin Diesel
Piers Morgan
Al-Nassr teammates
Rodrygo
Rihanna
Vinícius Júnior
Kylian Mbappé
Jennifer Lopez
Khabib Nurmagomedov… pic.twitter.com/WyLkPD7Xc5

— TCR. (@TeamCRonaldo) July 28, 2026

তবে এই নিমন্ত্রণপত্রটি সত্যিই আসল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কারণ, কার্ডটির বিভিন্ন সংস্করণে সময়ের অমিল দেখা গিয়েছে।কোথাও অনুষ্ঠানের সময় বিকেল ৫টা লেখা রয়েছে, আবার কোথাও দুপুর ২টা উল্লেখ করা হয়েছে। 

তবে বিশ্বের ধনীতম ফুটবলার হলেও রোনালদোর বিবাহ আসর বাহুল্যবর্জিত হচ্ছে বলেই দাবি ওই সংবাদমাধ্যমের। তবে ইউরোপের প্রথমসারির কিছু সংবাদমাধ্যম এই দাবিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছে। এর আগে রোনাল্ডো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর।

২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনাল্ডো-জর্জিনা।পর্তুগিজ মহাতারকা তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। স্পেনের রাজধানীতে একটি গুচি স্টোরে কাজ করতেন স্প্যানিশ মডেল জর্জিনা। সেখানেই দুজনের পরিচয়, তারপর প্রেম। আপাতত স্পেনের মায়োর্কায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন রোনাল্ডোরা।  সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি