৩ আগস্ট ২০২৬

রোনালদোর ক্লাবের ঘাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
রোনালদোর ক্লাবের ঘাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ

পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  তীব্র আর্থিক সংকটে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। ৮০ কোটি সৌদি রিয়াল বা ৩ হাজার কোটি টাকা ঋণের বোঝায় চাপা পড়েছে দলটি। চলতি গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতে এই সংকট স্পষ্টভাবেই ক্লাবের কার্যক্রমে প্রভাব ফেলছে।

মৌসুম শুরুর আর ১ মাসও বাকি নেই। এখনো পর্যন্ত একটি চুক্তিও চূড়ান্ত করতে পারেনি ক্লাবটি। রিয়াল মায়োর্কার পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তাকে সই করানোর একটা সমঝোতা হলেও আর্থিক সংকটের কারণে সেটি এখনো আটকে আছে। এমনকি আবদুর রহমান গারিবের চুক্তি নবায়নের বিষয়টিও এখনো ঠিক করতে পারেনি তারা।

সৌদি সংবাদপত্র ‘আররিয়াদিয়াহ’ এই সংকটের মূল কারণ প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, আল-নাসরের ঋণের পরিমাণ এখন আশি কোটি সৌদি রিয়ালেরও বেশি। গত মৌসুমে নেওয়া বিভিন্ন আর্থিক সিদ্ধান্তের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

পত্রিকাটি জানায়, আল-নাসরের মালিক সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এই সংকট মোকাবিলায় তিনটি পদ্ধতি বেছে নিয়েছে। ক্লাবের আর্থিক অবস্থা, সমর্থক গোষ্ঠী এবং বিপণন মূল্য রক্ষা করাই এর লক্ষ্য। পাশাপাশি ঋণের পরিমাণ যেন দ্বিগুণ না হয়, সেটাও নিশ্চিত করতে চাইছে তারা।

প্রথম পদ্ধতিতে বর্তমান নির্বাহী ব্যবস্থাপনার কিছু আর্থিক ক্ষমতা সীমিত করা হয়েছে। এই কারণেই এখন কোনো নতুন খেলোয়াড় সই করাতে পারছে না ক্লাবটি।

পত্রিকাটি জানিয়েছে, ক্লাবের নিজস্ব আয় থেকে নির্বাহী ব্যবস্থাপনা তারল্য না বাড়ালে এই গ্রীষ্মে আল-নাসর কোনো নতুন সই করতে পারবে না।

এখানেই আসে দ্বিতীয় পদ্ধতি। এর মধ্যে আছে আর্থিক, বাণিজ্যিক এবং আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া। এই প্রতিষ্ঠানগুলোর কাজ হবে বাণিজ্যিক আয় বাড়ানো, খরচ নিয়ন্ত্রণে রাখা এবং একটা সময়সীমাসহ সুপারিশ ও সমাধান তুলে ধরা। এসবের মাধ্যমে ক্লাবটিকে এই সংকটজনক আর্থিক অবস্থা থেকে বের করে আনার চেষ্টা করা হবে।

তৃতীয় এবং শেষ পদ্ধতিতে আছে আল-নাসর কেনার প্রস্তাবগুলো যাচাই করা। পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের কাছে ইতিমধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। তবে তারা চাইছে যেকোনো মালিকানা হস্তান্তর যেন আংশিক হয়।

সমর্থকরা মরিয়া হয়ে চাইছেন এই তৃতীয় সমাধানটি যেন দ্রুত বাস্তবায়িত হয়। তাদের প্রতিবেশী এবং চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের পথ অনুসরণ করার আশা করছেন তারা। গত এপ্রিলে প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের মালিকানাধীন কিংডম হোল্ডিং কোম্পানি আল-হিলালকে কিনে নিয়েছিল। সূত্র: যুগান্তর
বিপি>টিডি


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি