৪ এপ্রিল ২০২৬

রুহিয়া থানা ছাত্রলীগের কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়া থানা ছাত্রলীগের কমিটি গঠন
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:বাংলাদেশ ছাত্রলীগ রুহিয়া থানা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে।৩ নভেম্বর(বৃহস্পতিবার) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার আগামী এক বছরের জন্য নতুন গঠিত আংশিক কমিটির অনুমোদন দেয়। হেলাল হোসেনকে সভাপতি এবং রেজওয়ানুল হক জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট রুহিয়া থানা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক,সহ সভাপতি ,যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদের নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ সভাপতি রাফসান জানি রুবেল,হুমাযুন কবীর,প্রবীর কুমার রায়,মাসুদ রানা সরকার,মন্জু আলম তানিম,ফিরোজ জামান,মানিক ইসলাম,সোহাগ হোসেন,হযরত আলী ,রিমু সরকার,অরবিন্দ সেন,সাদেকুল ইসলাম ও রুহুল আমিন রুবেল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান,স্বরুপ কুমার সেন,আবির হোসেন,হৃদয় রায়,আলমগীর হোসেন,সোহাগ সালমান,শামসুদদ্দীন টিব্রিজ বাবু। সাংগঠনিক সম্পাদক পদে মো: রানা ,মনোতোষ চন্দ্র রায়,সাকিব উল ইসলাম বাদশাহ,মো: মাহিন ইসলাম,মো: সিদ্দিকুল ইসলাম,মো: নাজমুল ও রনি ইসলাম । অবশিষ্ট পদে দায়িত্বপ্রাপ্তদের শীঘ্রই নাম ঘোষনা করা হবে বলে জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার। উল্লেখ্য,রুহিয়া থানা ঘোষনার পর বাংলাদেশ ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।কিন্তু কিছুদিন পূর্বে ওই কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা ছাত্রলীগ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি