৪ আগস্ট ২০২৬

র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় তামিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় তামিম

তানজিদ হাসান তামিম। সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। টানা দুই ম্যাচে ফিফটি করে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন। র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ হাসান ও শেখ মেহেদিও।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তানজিদ। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংকিংধারী টি-টোয়েন্টি ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৭০ গড়ে ১৪০ রান করেন বাঁহাতি এই ওপেনার। অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন ওপেনার সাইফ হাসান।

তবে ৩ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন তাওহীদ হৃদয়। বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজনের। তবে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ বোলার নাসুম আহমেদ আর মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে পেসার তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি