৪ এপ্রিল ২০২৬

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিম এমপিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে চায় তার পরিবার। এ লক্ষ্যে তার পরিবার ইতোমধ্যে প্রক্রিয়াও শুরু করেছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টারে বিপ্লব বড়ুয়া বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয় তাকে সকালে জানিয়েছেন, বুধবার সকালে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেওয়ার জন্য সেখানে কাগজপত্র পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কথা হচ্ছে।

তবে নাসিমের বর্তমান শারীরিক পরিস্থিতিতে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে সংশয় রয়েছে চিকিৎসকদের মধ্যে। তার চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন, অবস্থার তেমন উন্নতি হয়নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি