সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইসিইউতে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান শুক্রবার বলেন, "আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা তাকে আইসিইউয়ে নিয়ে যান।" ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে ২জুন ইউনাইটেডে ভর্তি হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা এ কথা জানিয়েছেন। সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি