২৬ সেপ্টেম্বর ২০২৬

সাফের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশ পড়ল যে গ্রুপে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:২১ এএম
সাফের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশ পড়ল যে গ্রুপে

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে এবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া বাংলাদেশ। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান।

শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফের ড্রয়ে এই গ্রুপিং চূড়ান্ত হয়েছে। ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন আজই আরেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাহউদ্দিনও।  সাফের সদস্য দেশ সাতটি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। সাফ অবশ্য জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল  ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা টুর্নামেন্টে খেলতে পারবে। সে ক্ষেত্রে আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ বিষয়ে সাফ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফের ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ। এরপর আর সাফের শিরোপার দেখা মেলেনি। আবারও ঘরের মাঠে আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের আসর। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি