শাহরুখ খানের দলে খেলবেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক
শাহরুখ খানের দলে খেলবেন পাকিস্তানের ‘বিতর্কিত’ স্পিনার ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: এ বছর আইপিএলের আসর শেষ হয়েছে গত মে মাসে। পরের মৌসুম শুরু হবে আগামী বছরের মার্চে।
কিন্তু কয়েক মাস আগেই আলোচনায় ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের নাইট রাইডার্স।
কারণ, শাহরুখের দলে দেখা যাবে পাকিস্তানের ‘বিতর্কিত’ স্পিনার উসমান তারিককে। পজ ডেলিভারি বা ব্যাটারের নড়াচড়া দেখে থেমে থেমে বল করার কারণে ৩১ বছর বয়সী এই অফব্রেক বোলারের বোলিং অ্যাকশন নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে।
খবরটা তাই জানার পর অনেকের অবাক হওয়ার কথা।
কারণ, ভারতের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রীড়া ইভেন্ট আইপিএলে প্রায় দেড় যুগ ধরে পাকিস্তানি ক্রিকেটার ‘নিষিদ্ধ’। তাহলে উসমান তারিক কীভাবে নাইট রাইডার্সে জায়গা পেলেন?
আসলে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স নয়, উসমান তারিক খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শাহরুখ খানের আরেক দল ত্রিনবাগো নাইট রাইডার্সে।
গত মৌসুমেও ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলেছেন উসমান তারিক। দলকে চ্যাম্পিয়ন বানানোর অন্যতম কারিগর ছিলেন তিনি।
১০ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট।
চ্যাম্পিয়ন দলে খুব বেশি বদল আনতে চাইছে না ত্রিনবাগো। এ কারণেই ট্রফি ধরে রাখার অভিযানে উসমান তারিকের ওপরই ভরসা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।
সিপিএলের ১৪তম আসর শুরু হবে ৭ আগস্ট। উসমান তারিক বর্তমানে ইংল্যান্ডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে দ্য হান্ড্রেডে খেলছেন। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি