৪ এপ্রিল ২০২৬

সাজেদা চৌধরীর আসনে ছেলে শাহদাব আকবর চৌধুরী জয়ী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাজেদা চৌধরীর আসনে ছেলে শাহদাব আকবর চৌধুরী জয়ী
বাংলাপ্রেস, ঢাকা: সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ উপনির্বাচনে তার ছেলে শাহদাব আকবর চৌধুরী জয়ী হয়েছেন । শনিবার (৫ নভেম্বর) রাতে মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে পাঠানো ফলাফল শিট থেকে এই তথ্য জানা যায়। ফলাফল শিট থেকে জানা যায়, ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৪৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ৮৩ হাজার ৬৯০ জন। ভোট পড়ার হার ২৬ দশমিক ২৪ শতাংশ। এরআগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর ১ হাজার ৫২টি সিসিটিভির মাধ্যমে ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ সেপ্টেম্বর সাজেদা চৌধরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি