১৪ মে ২০২৬

সাকিবকে নিয়ে মিরপুর টেস্টের দল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাকিবকে নিয়ে মিরপুর টেস্টের দল ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের দলে শেষবারের মতো দেওয়া হলো সাকিবের নাম। সর্বশেষ ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার। দেশের মাটিতে টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। এবার সেই সুযোগ পাচ্ছেন তিনি। ভারত সিরিজের মতো দক্ষিণ আফ্রিকা সিরিজেও ডাক পাননি পেসার শরিফুল ইসলাম। ভারত সফরে যাওয়া পেসার খালেদ আহমেদ নেই এই প্রোটিয়া সিরিজের প্রথম টেস্টের দলে। তাই ১৬ সদস্যের স্কোয়াড কমে হয়েছে ১৫। আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২১-২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর অব্দি চলবে ২য় টেস্ট। ১ম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি