৩ এপ্রিল ২০২৬

সারাবিশ্বে করোনায় আক্রান্ত ৩৪ লাখ ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সারাবিশ্বে করোনায় আক্রান্ত ৩৪ লাখ ছাড়াল

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের থামার কোনো আভাস নেই। বিশ্বকে থমকে দেওয়া প্রাণঘাতী ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৪ লাখ। আর মৃত্যুর হিসাব ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব মতে, শনিবার পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৫৯৫ জনের শরীরে। সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে, ১১ লাখ ৩১ হাজার ৫৯৫ জন। ২ লাখ ৪২ হাজার ৯৮৮ জন আক্রান্ত হয়েছে স্পেনে। ইতালিতেও আক্রান্তের সংখ্যা ২ লাখের উপরে। সেখানে কোভিড-১৯ রোগী ২ লাখ ৭ হাজার ৪২৮ জন।

সারাবিশ্বে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৮৩ জনের। সবচেয়ে বেশি ৬৫ হাজার ৭৬৬ জনের প্রাণহানি যুক্তরাষ্ট্রে। মৃতের হিসাবে ২৮ হাজার ২৩৬ জন নিয়ে আমেরিকার পরে ইতালি। তাদের ঠিক পরে যুক্তরাজ্য, মারা গেছে ২৭ হাজার ৫১০ জন।

অবশ্য মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যায় অনেক তফাৎ। সারা বিশ্বে ১০ লাখ ৮১ হাজার ৫২৬ জন সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন করোনা জয় করেছেন। এ ছাড়া স্পেনের ১ লাখ ৪২ হাজার ৪৫০ জন এবং জার্মানির ১ লাখ ২৬ হাজার ৯০০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি