৩০ আগস্ট ২০২৬

শচীন-পন্টিংকে পেছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড রুটের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম
শচীন-পন্টিংকে পেছনে ফেলে নতুন বিশ্বরেকর্ড রুটের

বাংলাপ্রেস ডেস্ক:  ভারত এবং অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুকার ও রিকি পন্টিংকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।

পাকিস্তানের বিপক্ষে চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ রানে আউট হয়েছেন জো রুট। ইনিংসটা বড় করতে না পারলেও এই রানেই নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক।

জো রুট ইংল্যান্ডের মাঠে করেছেন ৭৫৯৪ রান। পন্টিং অস্ট্রেলিয়ায় করেছিলেন ৭৫৭৮ রান। তিনি এখন আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছেন ভারতের শচীন টেন্ডুলকার। নিজ দেশে তার রান ৭২১৬। তাকে বহু আগেই পেছনে ফেলেছিলেন রুট, এবার ছাড়িয়ে গেলেন পন্টিংকেও।

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। তার রান ১৫৯২১। রুটের বর্তমান রান ১৪২০৮। তিনি ১৬৮ ম্যাচ খেলেছেন। শচীনকে ছুঁতে হলে তার আরও ১৭১৩ রান লাগবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি