১৪ জুলাই ২০২৬

সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:২৭ এএম
সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা দল

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে র্বতমান চ্যাম্পিয়নরা। হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে এক বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে উভয় দলের সমর্থকদের মধ্যে।

ইতিমধ্যে আটলান্টায় পৌঁছে গেছে আলবেসিলেস্তরা। উঠেছে শহরটির হোটেল আটলান্টাতে। মেসি-আলভারেজদের দেখতে হোটেলে সামনে ভীড় জমিয়ে হাজারো সমর্থকরা। 

আটলান্টা নিউজ ফার্স্টের প্রতিবেদন অনুযায়ী, মেসিদের বহনকারী বাসটি হোটেলে পৌঁছানোর আগে পতাকা উড়িয়ে নানান স্লোগান ও গানে মাতিয়ে রেখেছে এলাকাটি।

শহরজুড়ে দুই দেশের হাজার হাজার ফুটবল ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।  

হাই-ভোল্টেজ ম্যাচটি ঘিরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে ফুটবল প্রেমিদের মধ্যে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুলাই বুধবার স্থানীয় সময় দুপুর ৩:০০ টায় (বাংলাদেশ সময় ১৬ জুলাই, বৃহস্পতিবার রাত ১:০০ টায়) আটলান্টা শহরে অবস্থিত বিখ্যাত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে।

ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আমেরিকার অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত।

ম্যাচটিকে কেন্দ্র করে আটলান্টায় টিকিটের চাহিদা এখন তুঙ্গে। রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ২,৩০০ থেকে ২,৮০০ ডলার।

মাঠের একদম কাছাকাছি ভালো সিটের টিকিট ১৬,০০০ ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে । সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি