১৩ মে ২০২৬

সেমিফাইনালে মুখোমুখি জোকোভিচ-আলকারাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সেমিফাইনালে মুখোমুখি জোকোভিচ-আলকারাজ
বাংলাপ্রেস ডেস্ক: ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে মার্কিন তারকা টেইলর ফ্রিটজকে ৩-১ সেটে হারিয়েছে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সেমিফাইনালে এক নম্বর বাছাই স্পেনের কার্লোস আলকারেজের বিপক্ষে খেলবেন তিনি। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশলে স্টেডিয়ামে ৬-৩ গেমে সেট জিতে নেন জোকো। ফ্রিটজ দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও সেট হারেন ৭-৫ গেমে। অবশেষে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান মার্কিন তারকা। সেট জেতেন ৬-৩ গেমে। তবে চতুর্থ সেটে জোকোর পাওয়ার শটের কাছে পাত্তাই পাননি ফ্রিটজ। ৬-৪ গেমে ম্যাচ হেরে বিদায় নেন আসর থেকে। অন্যদিকে, আর্থার অ্যাশ স্টেডিয়ামে জিরি লেহেককে সরাসরি সেটে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লেখান কার্লোস আলকারাজ। এবারের ইউএস ওপেনে এখন পর্যন্ত একটি সেটও হারেননি তিনি। আগামী ৬ সেপ্টেম্বর আর্থার অ্যাশলে স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে শীর্ষ বাছাই আলকারাজের বিপক্ষে নামবে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা জোকোভিচ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি