১৪ জুন ২০২৬

শেষ মিনিটের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম
শেষ মিনিটের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: ১-০ গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। ম্যাচের ঘড়িতে তখন চলছে অতিরিক্ত সময়ের খেলা। ঠিক তখনই ঘটল নাটকীয়তা। শেষ সময় গোল করে সমতায় ফেরা কাতার। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।

এই ড্রয়ের ফলে নিজেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পেল কাতার। এর আগে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই হারের তেঁতো স্বাদ পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

ম্যাচের শুরু থেকেই কাতারকে চেপে ধরা সুইজারল্যান্ড কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছিল প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায়। ডি-বক্সের ভেতর ফাউল করায় ভিএআর চেকের মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে অল-আউট ফুটবলের চেষ্টা করে কাতার। সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিদের কড়া রক্ষণভাগের সামনে বারবার তাদের আক্রমণগুলো থমকে যাচ্ছিল।

ইনজুরি টাইমে সুইজারল্যান্ডের ডি-বক্সের ভেতর এক কাউন্টার অ্যাটাক থেকে সুইস রক্ষণভাগের চোখ ফাঁকি দিয়ে অবিশ্বাস্য এক গোল করে কাতারকে সমতায় ফেরায় বুয়ালেম খুখি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি