২০ আগস্ট ২০২৬

শেষ টেস্টে চার পেসার খেলানোর ভাবনা, যা বললেন সিমন্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:২১ এএম
শেষ টেস্টে চার পেসার খেলানোর ভাবনা, যা বললেন সিমন্স

শরিফুলকে একাদশে রেখে চার পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ—এমন আলোচনা চলছে।

বাংলাপ্রেস ডেস্ক:  ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর ম্যাকাইয়ে পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ফলে ম্যাকাই টেস্টে তার খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে।

শরিফুলকে একাদশে রেখে চার পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ—এমন আলোচনা চলছে। তবে প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে চার পেসার খেলানোর সম্ভাবনা নিয়ে সিমন্স বলেন, ‘এটা এখনো ঠিক করিনি। শুক্রবার সিদ্ধান্ত নেব।’

শরিফুলের একাদশে ফেরার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘সে আমাদের দলে ভিন্ন কিছু এনে দেয়। তবে আমরা মাত্র একটি টেস্ট জিতেছি। তাই ম্যাচজয়ী একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা কম। আপাতত এগুলো শুধু সম্ভাবনা। কাল সিদ্ধান্ত নেওয়া হবে।’

শরিফুল ফেরায় বোলিং বিভাগে বাংলাদেশের বিকল্প বেড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘আমাদের সবসময়ই ভালো অপশন ছিল। দলে সবসময় পাঁচজন পেসার থাকে। আগের ম্যাচে তাদের মধ্যে তিনজন খেলেছে এবং আমরা বড় জয় পেয়েছি। পরের ম্যাচে কতজন পেসার খেলবে, সেটি কাল ঠিক করব।’

ম্যাকাইয়ের উইকেট নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্যারিবীয় এই কোচ। তার মতে, উইকেটে কিছুটা ঘাস থাকলেও এটি বেশ শক্ত এবং টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী। সিমন্স বলেন, ‘পিচ দারুণ। কিছুটা ঘাস আছে এবং অনেক শক্ত। এটি ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। বিষয় হলো, আপনি ঠিকভাবে ব্যাটিং করতে পারছেন কি না।’  

ম্যাচটি পাঁচ দিন পর্যন্ত গড়াবে কি না, সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারেননি সিমন্স। হাসতে হাসতে তিনি বলেন, ‘আসলে আমি জানি না। সম্ভবত কিউরেটরকে এসে বলতে হবে। এখনই বলতে পারছি না।’

ডারউইন থেকে ম্যাকাইয়ে যেতে ফ্লাইট জটিলতার কারণে বাংলাদেশ দলকে অতিরিক্ত প্রায় ১৪ ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে। তবে বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন সিমন্স। তিনি বলেন, ‘ফ্লাইট পিছিয়ে যাওয়া তো কারও হাতে নেই। এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে এটাই আমাদের সঙ্গে হয়েছে। এখানে নিরাপদে পৌঁছাতে পেরেছি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলার অভিজ্ঞতা ম্যাকাই টেস্টে কতটা কাজে দেবে, তা নিয়েও সুনির্দিষ্ট মন্তব্য করেননি বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আসলে জানি না কতটা সাহায্য করেছে। এসব নিয়ে কথা বলা ভালো। তবে শেষ পর্যন্ত আপনাকে মাঠে গিয়ে খেলতে হবে এবং নিজের কাজটা করতে হবে।’

টপ এন্ড সিরিজের অভিজ্ঞতা থেকে মুশফিকুর রহিম ও মুমিনুল হক ভালো করেছেন বলেও উল্লেখ করেন সিমন্স। তিনি বলেন, ‘তারা, মুশফিক ও মুমিনুল ভালো করেছে। বাকিদের এখানে এসে অনেক কিছু শিখতে হয়েছে। এ কারণেই শুরুতেই আমাদের তিন দিনের একটি ম্যাচ খেলতে হয়েছে। এসবের মাধ্যমেই আমরা এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি।’

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাকাইয়ে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি