২৬ মে ২০২৬

সিরিজ হেরে মেজাজ হারালেন পাকিস্তান কোচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:২৬ পিএম
সিরিজ হেরে মেজাজ হারালেন পাকিস্তান কোচ

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান ক্রিকেট দল। লজ্জার হারের পর পাকিস্তান শিবিরে অশান্তি। সাজঘরে মেজাজ হারান পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ।

একটি সূত্রে জানা যায়, দ্বিতীয় টেস্টে ৫৮ রানে হারের পর ক্রিকেটারদের স্বার্থপর তকমা দিয়েছেন কোচ সরফরাজ। তার মতে, ক্রিকেটারেরা নিজেদের জন্য খেলেছেন। কেউ দলের স্বার্থে খেলেনি। খেলা শেষে দলের সকল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যানেজার নাভিদ চিমার সামনে ক্রিকেটারদের কথা শুনিয়েছেন সরফরাজ।

সরফরাজ ক্রিকেটারদের বলেছেন, ‘আমাদের খেলা দেখেই বোঝা গিয়েছে, সকলে নিজেদের জন্য খেলেছে। দলকে জেতানোর কথা কারও মাথায় ছিল না। কিন্তু সকলে ভুলে গিয়েছে, এভাবে খেললে নিজেদেরও কোনও উন্নতি হয় না। দলও জেতে না। বাকি দলগুলোর দিকে তাকাতে হবে। সকলে সামনের দিকে এগোচ্ছে। আমরা পিছনের দিকে যাচ্ছি।’

অধিনায়ক শান মাসুদের উপর ক্ষুব্ধ সরফরাজ। মাসুদের অধিনায়কত্বে অনেক সমস্যা খুঁজে পেয়েছেন তিনি। বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহমান ও লিটন দাস আউট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন। অথচ তারা আউট হলেও পাকিস্তানের অধিনায়ক রিভিউ না নেওয়ায় হতাশ হন কোচ।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি