৩ এপ্রিল ২০২৬

শিরোইল বাস টার্মিনালে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিরোইল বাস টার্মিনালে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে হেরোইনসহ মোঃ হযরত আলী (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার কারবারি মোঃ হযরত আলী (২০) উপজেলার গোদাগাড়ী থানার মাদাপুর মহিষালবাড়ী গ্রামের মৃত ইসরাফিলের ছেলে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মহানগরীর বোয়ালিয়া থানাধিন শিরোইল বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০গ্রাম হেরোইনসহ হযরত আলী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি