৪ এপ্রিল ২০২৬

সিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব পেলেন আমু ও তোফায়েল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব পেলেন আমু ও তোফায়েল

বাংলাপ্রেস ডেস্ক : অনুষ্ঠেয় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি ও ডিএনসিসি) নির্বাচন পরিচালনায় আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে দলীয় দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমুকে ঢাকা দক্ষিণ ও তোফায়েল আহমেদকে ঢাকা উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে থাকবেন বলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানিয়েছেন।

শুক্রবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এই দুই কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ৩০ জানুয়ারি এই দুই সিটির নির্বাচন সামনে রেখে দলীয় নির্বাচন কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন দলের প্রবীণ এই দুই নেতা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি