সকল রাজনৈতিক দলকে জনগণের পাশে দাঁড়াতে ওবায়দুল কাদেরের আহ্বান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: দোষারোপ না করে ইতিবাচক মনোভাব নিয়ে দেশের সংকটে বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ আহবান জানান।
এসময়, প্রধানমন্ত্রীর প্যাকেজ প্রণোদনা নিয়ে বিএনপি মহাসচিব যে মন্তব্য করেছেন সেটা ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন বিএনপি নেতারা যে কোন পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত থাকেন। মানবিক বিপর্যয়ের এই সময়ে নেতাকর্মীসহ সবাইকে অসহায় মানুষদের সহযোগিতার আহ্বান জানান ওবায়দুল কাদের।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি