৪ এপ্রিল ২০২৬

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস, ঢাকা: নির্বাচন প্রতিহতের নামে দেশে কোনো বিশৃঙ্খলা করলে দেশের জনগণের প্রতিরোধে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ইচ্ছায় নয়, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কথা অনুযায়ী আওয়ামী লীগ না কি আগামী নির্বাচনে ৩০ আসনও পাবে না তাহলে কি বিএনপি মহাসচিব জ্যোতিষবিদ হয়ে গেছেন? তিনি বলেন, ২০০৮ সালেও বিএনপি নেত্রী বলেছিলেন আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না কিন্তু ভোটে দেখা গেল উল্টো বিএনপিই ৩০ আসনও পাইনি। আগামী নির্বাচনের ফলাফল কী হবে তা একমাত্র সৃষ্টিকর্তা ও দেশের জনগণ জানে, বিএনপি মহাসচিবের কথায় হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। গতবারও বিএনপি নির্বাচনে আসবে না বলে জানায় কিন্তু গাধা পানি ঘোলা করে খায়। পরে ঠিকই নির্বাচনে অংশ নেয় বিএনপি। ইভিএম পদ্ধতিতে ভোট হলে বিএনপির কপাল পুড়বে। তাই তারা এর বিরোধিতা করছে এমন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হচ্ছে ভোট ডাকাতের সর্দার, তাই বিএনপি ভোট ডাকাতি করার জন্য ইভিএমের বিরোধিতা করছে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপির একান্ত নিজস্ব ব্যাপার, আওয়ামী লীগও চায় বিএনপি নির্বাচনে আসুক কিন্তু কাউকে জোর করে নির্বাচনে আনার কোনো দরকার নেই। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি