৩ এপ্রিল ২০২৬

সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী
বাংলাপ্রেস ডেস্ক: সর্বসম্মতিক্রমে আবারও জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ শেখ হাসিনা। আর উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী। এছাড়া চিফ হুইপ নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী। বুধবার জাতীয় সংসদে এ সিদ্ধান্ত আসে। এর আগে, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিধি অনুযায়ী, নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই শপথ নেন। পরে প্রথম ধাপে আওয়ামী লীগের ২২৩ জন দ্বিতীয় ধাপে স্বতন্ত্র ৬৩ জন ও তৃতীয় ধাপে জাতীয় পার্টির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথগ্রহণ করেন। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ২২৩ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬৩ ও অন্যান্য দলের ১ জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি