৩ এপ্রিল ২০২৬

শনিবারে আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শনিবারে আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিল হওয়ার কথা ছিল। শুক্রবার রাতে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিল হবে না। এর আগে শোকের মাস আগষ্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার এই শোক মিছিল আয়োজনের কথা জানায় আওয়ামী লীগ। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি