৪ এপ্রিল ২০২৬

সোনাইমুড়ী উপজেলা আ.লীগের সভাপতি বাকের, সম্পাদক বাবু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সোনাইমুড়ী উপজেলা আ.লীগের সভাপতি বাকের, সম্পাদক বাবু
নোয়াখালী প্রতিনিধিঃ দীর্ঘ ১৮বছর পর বহু আলোচিত এবং কাঙ্ক্ষিত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক উপজেলা আ.লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের পূণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আ.ফ.ম বাবুকে নির্বাচিত করেছে আগত কেন্দ্রীয় আ.লীগের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ বছর কাটিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নানা রঙের টি-শার্ট,টুপি, ব্যানার,ফেস্টুন নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সম্মেলন স্থলে এসে জড়ো হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উপজেলা আ.লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার রুহুল আমিন, ফুয়াদ হোসেনসহ আরো অনেকে। দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা আ.লীগের নেতৃবৃন্দরা আলহাজ্ব মমিনুল ইসলাম বাকেরকে সভাপতি ও আ.ফ.ম বাবুল বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এছাড়াও সহ-সভাপতি ভিপি নুরুল হক চৌধুরী,ভিপি বাহার,আব্দুল আউয়াল, ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সুজনকে নির্বাচিত করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি