১৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে এমন পরিস্থিতির মুখে আগে পড়েননি রোনালদো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
সৌদিতে এমন পরিস্থিতির মুখে আগে পড়েননি রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

বাংলাপ্রেস ডেস্ক: ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এমন লজ্জার অভিজ্ঞতা আর কখনো হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি ক্লাবের জার্সিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়ের তেতো স্বাদ পেলেন পর্তুগিজ যুবরাজ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের নতুন মৌসুমের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে আল নাসর।

মঙ্গলবার রাতে আল আইনের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে রোনালদোরা। ২৫ মিনিটে হুসেইন রহিমির দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ৬০ মিনিট পেরোতেই ব্যবধান দ্বিগুণ করেন সেই রহিমি।

এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় দুইবারের চ্যাম্পিয়ন আল আইন।

৭২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলের তৃতীয় গোলটি করেন সোফিয়ানে রহিমি। এখানেই শেষ নয়, ম্যাচের শেষভাগে জর্জিওস ইয়াকুমাকিসকে দিয়ে ম্যাচের চতুর্থ গোলটি করিয়ে আল নাসরের কফিনে শেষ পেরেকটি ঠোকেন এই মরক্কান তারকা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আল আইন।

ক্যারিয়ারের ৯৮০তম গোলের সন্ধানে থাকা ৪১ বছর বয়সী রোনালদোও এদিন আলো ছড়াতে পারেননি। ম্যাচের শেষদিকে ফ্রি-কিক থেকে গোলের সুবর্ণ সুযোগ পেলেও আল আইনের গোলরক্ষক খালিদ ঈসার দৃঢ়তায় তা আর জালে জড়ায়নি।

আল নাসরে যোগ দেওয়ার পর এটিই রোনালদোর ক্যারিয়ারে সবচেয়ে বড় হারের দাগ। এর আগে ২০২২ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরেছিলেন তিনি।

এমন হারের পর অবশ্য ফুটবলারদের ওপর দায় না চাপিয়ে সব দায় নিজের কাঁধে নিয়েছেন আল নাসরের কোচ অ্যাঞ্জ পোস্টেকোগ্লু।

সংবাদ সম্মেলনে তিনি জানান, খেলোয়াড়রা তাদের সর্বাত্মক চেষ্টা করেছে, তবে দল হিসেবে ভুলগুলো শুধরে নিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোই এখন তাদের মূল লক্ষ্য। 
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি