৪ আগস্ট ২০২৬

স্পেন জিতবে এবং সেটা খুব সহজে, বিশ্বাস রোনালদোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম
স্পেন জিতবে এবং সেটা খুব সহজে, বিশ্বাস রোনালদোর

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের মহাদ্বৈরথের আগে আর্জেন্টিনা-স্পেন ম্যাচ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী প্রকাশ করলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। সাবেক এই বার্সা ও রিয়াল তারকার মতে, ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে সহজেই পরাস্ত করবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

রোনালদোর মতে, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন ছিল অন্যতম শক্তিশালী দল এবং ফাইনালেও নিজেদের দাপট ধরে রাখবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় স্পেন জিতবে, এবং সহজেই জিতবে। শুরু থেকেই ফ্রান্সের পাশাপাশি তারাই ছিল অন্যতম ফেবারিট।’

নিজের ভবিষ্যদ্বাণীর পেছনে স্পেনের ফুটবল দর্শনকেই বড় কারণ হিসেবে দেখছেন রোনালদো। তার মতে, এই দলের খেলার ধরন কোনো সাময়িক সাফল্যের ফল নয়; বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনা ও ফুটবল সংস্কৃতির প্রতিফলন।

এই প্রসঙ্গে রোনালদো বলেন, ‘স্পেন অসাধারণ ফুটবল খেলে। এটা তাদের ডিএনএর অংশ। তারা বহু বছর ধরেই এভাবে খেলছে। ছোটবেলা থেকেই তারা এই ফুটবল শিখে বড় হয়।’

শিরোপার লড়াইয়ে স্পেনকে এগিয়ে রাখলেও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ আত্মবিশ্বাসী ফুটবলও মুগ্ধ করেছে রোনালদোকে। সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষের ঝড়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠা লিওনেল স্কালোনির দলের লড়াইয়ের মানসিকতার প্রশংসা করেছেন তিনি।

রোনালদোর বলেন, ‘এই বিশ্বকাপে তাদের (আর্জেন্টিনা) গল্পটা ছিল সত্যিই দারুণ। তারা এমন একটি দল, যারা প্রতিকূলতা জয় করার মানসিকতা ও লড়াকু মনোভাবের দারুণ উদাহরণ। তবে স্পেন অনেক বেশি সংগঠিত। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তারা সেটা খুব ভালোভাবেই জানে।
’বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি