৪ এপ্রিল ২০২৬

শপথ নিলেন ঢাকার দুই মেয়র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শপথ নিলেন ঢাকার দুই মেয়র

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র পদে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করান। গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে তারা বিজয়ী হন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন।

একই অনুষ্ঠানে দুই সিটির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলকে শপথ পড়িয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

উত্তরের মেয়রের দায়িত্ব পালন করে আসা আতিকুল ইসলাম পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। আর দক্ষিণের মেয়র সাঈদ খোকন মনোনয়ন না পাওয়ায় এই নির্বাচনে অংশ নেননি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত।

ফলে শপথ নিলেও ঢাকার দুই মেয়রকে চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি