২২ এপ্রিল ২০২৬

শ্রীলংকাকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৪২ পিএম
শ্রীলংকাকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:  সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জয় পায় নারী ক্রিকেট দল। ইনিংসের শেষদিকে মাত্র ২ রানে বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিলেও জয় পায়নি শ্রীলংকা।

সোমবার রাজশাহীর শহীদ চান্দু স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ৯ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। দুই ওভার শেষ হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার। দলকে বিপদে ফেলে দ্রুতই আউট হন দলনেতা নিগার সুলতানা জ্যোতিও। শারমিন সুলতানা শূন্য, জুয়াইরিয়া ফেরদৌস ৫ ও নিগার সুলতানা জ্যোতি ১৩ রানে ফেরেন।

মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে গড়েন অপ্রতিরোধ্য ৮৭ রানের জুটি। ৫৬ বলে ৪১ রান করার পর রিটায়ার্ট হার্ট হয়ে ক্রিজ ছেড়ে আসেন সোবহানা।

এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে যান শারমিন। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ফিফটি পূরণের পর তার ইনিংস থামে ৮৬ রানে। ১২৭ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি ১৩টি চারে সাজানো।

এরপর মাত্র ২ রান তুলতেই সাজঘরে ফেরেন স্বর্ণা, রাবেয়া ও রিতুমনি। আউট হওয়ার আগে স্বর্ণা ৩৫, রিতুমনি শূন্য ও রাবেয়া ১ রান করেন। পরে সুলতানা খাতুনকে নিয়ে জয় নিশ্চিত করেন নাহিদা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিতুমনি। দুটি উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি