২৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বনিম্ন মূল্য পাঁচ লাখ টাকা ধরে নিলামে মাশরাফির ব্রেসলেট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সর্বনিম্ন মূল্য পাঁচ লাখ টাকা ধরে নিলামে মাশরাফির ব্রেসলেট

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজার ১৬ বছরের সঙ্গী তার প্রিয় ব্রেসলেটটি নিলামে তোলা হয়েছে। এটির সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে পাঁচ লাখ টাকা। দৈনিক আমাদের সময়কে নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন নিলাম আয়োজক ‘অকশন ফর অ্যাকশন’।

আজ শনিবার বিকেলে থেকে শুরু হওয়া এই নিলাম চলবে আগামীকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত। এরপর অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেইজ থেকে লাইভে এসে ক্রেতার নাম ঘোষণা করে হবে।

ক্রিকেটারদের মধ্যে প্রথম সাকিব আল হাসান তার ঐতিহাসিক ব্যাট নিলামে বিক্রি করে করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরপর থেকে একের পর এক ক্রিকেটার তাদের ঐতিহাসিক স্মারকগুলো নিলামে তুলছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাও।

অকশন ফর অ্যাকশন পথ চলা শুরু করেছে সাকিবের বিশ্বকাপের ঐতিহাসিক ব্যাট বিক্রি করে। তার ব্যাটটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এরপর তাসকিন-সৌম্যর ব্যাট-বল বিক্রি হয় সাড়ে আট লাখ টাকায়। এরপর ক্রিকেটারদের অটোগ্রাফ সংবলিত একটি ব্যাট বিক্রি হয়েছে তিন লাখ টাকায়। ক্রীড়া জগত ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও তাদের বিভিন্ন স্মারক নিলামে তুলছেন এই সংস্থা থেকে।

এ ছাড়া নিলাম থেকে জাতীয় দলের অন্যতম তারকা ব্যাটসম্যান মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ঐতিহাসিক ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। মুশফিকের ব্যাটের নিলাম আয়োজন করেছিল নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি