৪ এপ্রিল ২০২৬

শত ষড়যন্ত্র করেও আ.লীগকে বিলুপ্ত করা যাবে না : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শত ষড়যন্ত্র করেও আ.লীগকে বিলুপ্ত করা যাবে না : কাদের
    বাংলাপ্রেস ডেস্কঃ শত ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে বিলুপ্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আওয়ামী লীগের চেতনা। শত ষড়যন্ত্র করেও এ দলকে বিলুপ্ত করা যাবে না। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি এ সভার আয়োজন করা হয়। সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন স্বল্প সময়ের ব্যবধানে জাতির পিতার নেতৃত্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছিল তখনই মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা তথা বিশ্বের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক হত্যাকাণ্ড ১৫ই আগস্টের মধ্য দিয়ে জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলার স্থপতি, জাতীয় পতাকার মানচিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পঁচাত্তরের হত্যার মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের উল্টো পথে যাত্রা উল্লেখ করে তিনি বলেন, এরপর ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতি। নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা, নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা। আওয়ামী লীগ পতিত হয় এক বৈরী প্রতিকূল অবস্থায়। ফিরে আসেন আশার বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, যারা উন্নয়ন দেখতে পায় না, এই অর্জন দেখতে পায় না, তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা পূর্ণিমার আলো ঝলমলে রাতে অমাবস্যার অন্ধকার দেখে। তারা হচ্ছে বিএনপি এবং তার দোসররা। তিনি বলেন, আওয়ামী লীগ যেমন বৃদ্ধ হয়নি, তেমনি আমাদের ৭৩ বছর বয়সী সভাপতি শেখ হাসিনার গতিময়তা এরাবিয়ান হর্সের মতো। এটা আমাদের গর্ব, এটা আমাদের সম্পদ বলে উল্লেখ করেন তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি