৩ এপ্রিল ২০২৬

সুস্থ হয়েই স্ত্রীকে ডিভোর্স দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সুস্থ হয়েই স্ত্রীকে ডিভোর্স দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: করোনার থাবা থেকে সুস্থ হয়ে ফিরেই ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা উইলারকে ডিভোর্স দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি পদে থাকাকালীন সময়ে সঙ্গীনিকে ডিভোর্স দিলেন। খবর এনডিটিভির।

উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়েতে কোনো বাধাই রইল না জনসনের। গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন বরিস জনসনের প্রেমিকা ক্যারি। যদিও জনসনের আরও পাঁচ সন্তান রয়েছে।

উল্লেখ্য, সদ্য করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন বরিস জনসন। ১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সাথে বিয়েবিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন বরিস। ম্যারিনার বাবা একজন সাংবাদিক এবং তার মা ভারতীয় বংশোদ্ভূত। ইউরোপীয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনাও করেছিলেন জনসন ও উইলার। জনসন ও উইলারের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি