৪ এপ্রিল ২০২৬

টাইব্রেকারে বসনিয়ার কাছে হেরে বিদায় ইতালি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৪১ পিএম
টাইব্রেকারে বসনিয়ার কাছে হেরে বিদায় ইতালি

বাংলাপ্রেস ডেস্ক:   চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবারও বিশ্বকাপে খেলার সুযোগ পেল না। মঙ্গলবার বসনিয়া ও হার্জেগোভিনার মাটিতে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিল আজ্জুরিরা। 

এই হারের ফলে ইতালি পরপর তিনটি বিশ্বকাপ মিস করা প্রথম সাবেক চ্যাম্পিয়ন দল বনে গেল। দলের বর্তমান কোনো খেলোয়াড়ই এখন পর্যন্ত বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি।

ম্যাচে মোইজে কিন আগেভাগেই ইতালিকে এগিয়ে দেন। কিন্তু বিরতির আগেই সেন্টারব্যাক আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৭৯ মিনিটে বসনিয়ার বদলি খেলোয়াড় হারিস তাবাকোভিচ সমতা ফেরান। ১০ জনের ইতালি নিয়ে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়। কিন্তু কোনো দলই গোল করতে পারেনি।

শুটআউটে পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তান্তে পেনাল্টি মিস করেন। আর আমেরিকায় জন্ম নেওয়া এসমির বাজরাক্তারেভিচ নির্ধারক পেনাল্টি গোল করে বসনিয়াকে বিশ্বকাপে নিয়ে যান।

এর আগে সুইডেন ও উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে গত দুটি বিশ্বকাপের বাছাই পর্বেই ছিটকে গিয়েছিল ইতালি। ২০০৬ সালের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর থেকে নকআউট পর্বে আর কোনো জয় নেই তাদের। ২০১৪ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়টাই হয়ে আছে বিশ্বমঞ্চে তাদের শেষ জয়। 

কাগজে-কলমে এটা ছিল এক অসম লড়াই। ফিফা র‍্যাংকিংয়ে ইতালির অবস্থান ১২তম। আর বসনিয়া তাদের চেয়ে ৫৪ ধাপ পিছিয়ে। ইতালির জনসংখ্যা প্রায় ৬ কোটি, আর বসনিয়ার মাত্র ৩৫ লাখ।

নির্ধারক পেনাল্টি করা বাজরাক্তারেভিচ যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের অ্যাপলটন শহরে জন্মগ্রহণ করেছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রের হয়ে অভিষিক্ত হন। পরে ওই বছরের আগস্টে বসনিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

এদিকে মঙ্গলবারের অন্য প্লে-অফ ফাইনালে সুইডেন ও তুরস্ক বিশ্বকাপের টিকিট পেয়েছে। সুইডেন পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে। ৮৮ মিনিটে ভিক্তর গিওকেরেস জয়সূচক গোল করেন। পোল্যান্ডের রবার্ট লেভান্ডভস্কি, যার বয়স এখন ৩৭, সম্ভবত শেষবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ থেকে বঞ্চিত হলেন। তুরস্ক কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপে উঠেছে। চেকিয়াও পেনাল্টি শুটআউটে ডেনমার্ককে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি