৫ আগস্ট ২০২৬

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপের নকআউটে ইতিহাস গড়ল সুইজারল্যান্ড। টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-৪ ব্যবধানে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। সেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। দলের পক্ষে রুবেন ভার্গাস জয়সূচক পেনাল্টিটি মেরে ৪-৩ গোলের শুটআউট জয় নিশ্চিত করেন।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে কলম্বিয়া প্রথমার্ধে কিছুটা প্রাধান্য দেখালেও গ্রেগর কোবেলকে পরাস্ত করতে পারেনি। সুইজারল্যান্ডও দ্বিতীয়ার্ধে দান এনদোয়ে ও ফাবিয়ান রিডারের মাধ্যমে চাপ বাড়ায়, কিন্তু কামিলো ভার্গাসও ছিলেন সতর্ক। নির্ধারিত সময়ে গোলশূন্য গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানে সুইসদের অভিজ্ঞতার কাছে হেরে যায় লুইস দিয়াজরা। টাইব্রেকারে প্রথম শটেই গোল করেন কুইন্তেরো। সুইজারল্যান্ডের হয়ে জবাব দেন গ্রানিত জাকা। এরপর কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট ক্রসবারে লাগে, আর জেকি আমদুনি গোল করে সুইসদের এগিয়ে দেন। যদিও ম্যানুয়েল আকাঞ্জি নিজের শট বারের ওপর দিয়ে মারায় সমতায় ফেরার সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু কুচো হার্নান্দেসের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক কোবেল। লুইস দিয়াস গোল করে আশা বাঁচালেও শেষ শটে রুবেন ভার্গাস কোনো ভুল করেননি।

তার জয়সূচক পেনাল্টিতেই ৪–৩ ব্যবধানে টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে সুইজারল্যান্ড

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি