৪ এপ্রিল ২০২৬

টানা কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
টানা কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ
বাংলাপ্রেস ঢাকা: বিজয়ের মাসে টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় বক্তৃতাকালে এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এই যৌথসভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হবে। বিকেলে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আলোচনা সভা। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ তারিখ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট থেকে ৩২ নম্বর পর্যন্ত বিজয় র‍্যালি হবে। আওয়ামী লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন সিলেটের হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। সেখানে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি