১৩ মে ২০২৬

তবে কি অবসরের ইঙ্গিত দিলেন মেসি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
তবে কি অবসরের ইঙ্গিত দিলেন মেসি?
বাংলাপ্রেস ডেস্ক:  ফুটবল দুনিয়ার মহাতারকা লিওনেল মেসি যেন এবার সত্যিই বিদায়ের সুর শোনাতে শুরু করেছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে এটি হতে যাচ্ছে তার শেষ ম্যাচ— এমনটিই নিজ মুখে জানালেন তিনি। আগামী শুক্রবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নামবেন মেসি। সেটিই হবে আর্জেন্টিনার ঘরের মাঠে বাছাইপর্বে তার শেষ লড়াই।ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ফাইনালে ওঠার পর গণমাধ্যমে তিনি বলেন, ‘আমার জন্য এটা হবে খুব বিশেষ ম্যাচ। কারণ, বাছাইপর্বে (ঘরের মাঠে) এটাই শেষ ম্যাচ।’ তবে এটিই তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি কিনা, সেই প্রশ্নের উত্তর দেননি আর্জেন্টাইন কিংবদন্তি। শুধু ইঙ্গিত দিয়েছেন, সামনে আর বেশি সময় নেই।‘ভেনেজুয়েলা ম্যাচটার পর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কিনা জানি না। তাই এই ম্যাচটা ভীষণ আলাদা। আমার পুরো পরিবার সেদিন মাঠে থাকবে। এরপর কী হবে জানি না। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পরই অনেকে ভেবেছিলেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। কিন্তু তিনি থেকে যান আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখার মিশনে সাহায্য করতে। আগামী গ্রীষ্মে উত্তর আমেরিকায় বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। সেখানেই হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে তাকে। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৮৪ ম্যাচে ১১২ গোল করেছেন মেসি।ভেনেজুয়েলা এবং এর চার দিন পর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো আরো কিছু গোল যোগ হবে তার সাফল্যের ঝুলিতে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি