৪ এপ্রিল ২০২৬

তফসিলকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তফসিলকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ মিছিল
বাংলাপ্রেস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। তিনি নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগত জানিয়ে হর্ষধ্বনি দেন। এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। এদিন মাগরিবের আজানের আগ থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হতে তাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডে নেতাকর্মীরা। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে তারা অবস্থান নেন দলীয় কার্যালয়ের সামনে। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন নিয়ে স্লোগান দিতে থাকেন। তফসিলের ঘোষণা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মাইকে প্রচার করা হয়। নির্বাচনের তারিখ বলার পর প্রথমে ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের নেতৃত্বে মিছিল শুরু হয়। এরপর অন্যান্য সংগঠনগুলোর মিছিল হয়। মিছিলগুলো বঙ্গবন্ধু এভিনিউ, পীর ইয়ামেনী মার্কেট, জিরো পয়েন্ট হয়ে আবার বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তরা, ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় মিছিল করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি