২২ মে ২০২৬

ট্রফি তালিকায় মেসি সবার ওপরে, রোনালদোর অবস্থান কত?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:৫৭ পিএম
ট্রফি তালিকায় মেসি সবার ওপরে, রোনালদোর অবস্থান কত?

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে তুলনা যেন কখনোই শেষ হওয়ার নয়। গোল, রেকর্ড, ব্যক্তিগত পুরস্কার—সব কিছুর মতো দলীয় ট্রফির হিসাবেও চলছে তাদের লড়াই।

আর সেই তালিকায় এখনো অনেকটা এগিয়ে আছেন মেসি।

বর্তমানে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি দলীয় ট্রফি জয়ের রেকর্ডটি মেসির দখলে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ট্রফির সংখ্যা ৪৮। বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এই অর্জন গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

অন্যদিকে সৌদি প্রো লিগ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ৩৬তম ট্রফি জিতেছেন রোনালদো। আল নাসরের হয়ে এটি তার প্রথম বড় শিরোপা।

এই ট্রফি জয়ের ফলে সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ীদের তালিকায় যৌথভাবে ১১তম স্থানে উঠে এসেছেন রোনালদো। তার সমান ৩৬টি ট্রফি রয়েছে সার্জিও বুসকেটস, আনহেল ডি মারিয়া ও রায়ান গিগসদেরও।

সবচেয়ে বেশি ট্রফি জয়ী ফুটবলারদের তালিকায় মেসির পরেই আছেন দানি আলভেস (৪৩), মারকিনিওস (৪২) এবং আন্দ্রেস ইনিয়েস্তা (৪০)।

৪১ বছর বয়সী রোনালদোর সামনে এখন নতুন লক্ষ্য—ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়া। এখন পর্যন্ত ৯৭৩ গোল করেছেন তিনি।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি