১৩ মে ২০২৬

টস জিতে ফিল্ডিংয়ে মুশফিকরা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে মুশফিকরা!

বাংলাপ্রেস খেলাধুলা দপ্তর: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে প্রথমে ব্যাট করছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস।এবারের বিপিএলে রীতিমতো উড়ছে চিটাগং। রয়েছে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে। ৬ ম্যাচ খেলে ৫ জয়ের বিপরীতে হার মাত্র ১টি। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বন্দরনগরীর দলটি। স্বাভাবিকভাবেই কোয়ালিফাইংয়ে খেলার আশা রয়েছে তাদের।এদিকে জয়-পরাজয় দিয়ে এগিয়ে যাচ্ছে রাজশাহী। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বরেন্দ্রভূমির দলটি। কোয়ালিফাইংয়ে খেলতে হলে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে কিংসদের।

রাজশাহী কিংস একাদশ: লরি ইভানস, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), ক্রিশ্চিয়ান জোনকার, জাকির হাসান (উইকেটরক্ষক), রায়ান টেন ডেসকাটে, কায়েস আহমেদ, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি ও মোস্তাফিজুর রহমান।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিঙ্ক, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম ও আবু জায়েদ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি