টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান
বাংলাপ্রেস ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। শনিবার (১৬ মে) সিলেটে সকাল দশটায় অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
এই ম্যাচে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হবেন তিনি। একাদশে আরও একটি পরিবর্তন হয়েছে। পেসার ইবাদত হোসেনের বদলে নেয়া হয়েছে শরীফুল ইসলামকে।
এর আগে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে পাকিস্তান থামে ৩৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে ২৬৮ রানের লক্ষ্য পায় পাকিস্তান। তবে নাহিদ রানার তোপে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় শান মাসুদের দল।
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
এক ঝটকায় নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের বাসভাড়া কমলো ৭৫ শতাংশ
সঙ্গীত একাডেমি