উইন্ডিজ তারকার ইতিহাস গড়া রেকর্ড
বাংলাপ্রেস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ছক্কার রেকর্ড গড়েছেন রোভম্যান পাওয়েল।
ওয়েষ্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান রোববার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ১৯ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।
এদিন দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড ১৫০ ছক্কার অনন্য নজির গড়েন। পাওয়েল ১১৭তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন।
১০৬ ম্যাচে ১৪৯ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে আছেন নিকোলাস পুরান। ৬৭ ম্যাচে ১৩৬টি ছক্কা হাঁকান ইভিন লুইস।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৯ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ২০৫টি ছক্কা হাঁকান ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা।
৯৭ ম্যাচে ১৯৩টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন আরব আমিরাতের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
এবার মিরপুরে বিধ্বস্ত পাকিস্তান, টেস্ট জয়ে হ্যাটট্রিক করল শান্ত বাহিনী
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি